News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২.৫ ও ১.৮ তীব্রতার জোড়া ভূমিকম্পে কাঁপল উত্তরকাশী, কোনও ক্ষয়ক্ষতির খবর নেই

২.৫ ও ১.৮ তীব্রতার জোড়া ভূমিকম্পে কাঁপল উত্তরকাশী, কোনও ক্ষয়ক্ষতির খবর নেই

উত্তরকাশী, ৫ মার্চ (হি.স.): জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলা। প্রথমে শনিবার মাঝরাতে ভূমিকম্প অনুভূত হয় উত্তরকাশীতে, প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৫। এরপর রবিবার সকালেও হালকা তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়, তীব্রতা ছিল ১.৮। জোশীমঠে বিপর্যয়ের মাঝেই মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের উত্তরকাশী।

শনিবার রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তরকাশীর বিস্তীর্ণ এলাকায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানানো হয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তরকাশীর ভটবাড়ীর সিরোর গ্রামের কাছাকাছি একটি জায়গায়। যদিও এর ফলে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মধ্যরাতের আতঙ্ক কাটতে না কাটতেই রবিবার সকাল ১০.০৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় উত্তরকাশীতে, রিখটার স্কেলে তীব্রতা ছিল ১.৮।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top