News Flash

  • Home
  • খেলা
  • নরসিংগড়ের পুলিশ একাডেমী মাঠে স্ফুলিঙ্গ-ফ্রেন্ডসের ভাইটাল ম্যাচ আজ
Image

নরসিংগড়ের পুলিশ একাডেমী মাঠে স্ফুলিঙ্গ-ফ্রেন্ডসের ভাইটাল ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ।। টগবগ করে ফুটছে ফ্রেন্ডসের ক্রিকেটাররা। কতক্ষণে মাঠে নামবে আর সেই গত ম্যাচে হারের মোক্ষম জবাবটা দেবে। অপরদিকে স্ফুলিঙ্গও যেন ফুটন্ত কিছু। টানা জয়ের লক্ষ্যে তারাও সেরাটা মাঠে উজার করে দিতে বদ্ধপরিকর। শক্তিশালী দুই দল স্ফুলিঙ্গ ও ইউনাইটেড ফ্রেন্ডস আগামীকাল পরস্পরের মুখোমুখি হচ্ছে। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ম্যাচ। শীর্ষ স্থানাধিকারী স্ফুলিঙ্গ লড়বে দ্বিতীয় শীর্ষে থাকা ইউনাইটেড ফ্রেন্ডস-এর বিরুদ্ধে। প্রথম লীগের শেষ দিনের খেলায় স্ফুলিঙ্গ ক্লাব ৭৩ রানের ব্যবধানে ইউনাইটেড ফ্রেন্ডসকে পরাজিত করেছিল। টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। আমন্ত্রণস্বরূপ ব্যাট হাতে স্ফুলিঙ্গ নির্ধারিত ৫০ ওভার ফুরিয়ে যাওয়ার দুই বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করেছিল। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। বুধবার সকালে স্ফুলিঙ্গের পক্ষে বিক্রম কুমার দাসের ৫৩ রান, শ্রীদাম পালের ৫১ রান এবং বিক্রম দেবনাথের ৪৪ রান উল্লেখযোগ্য। এছাড়া আনন্দ ভৌমিকের ৩৪ রান এবং অভিজিৎ সরকারের ২৮ রানও উল্লেখ করার মতো। ইউনাইটেড ফ্রেন্ডস এর বোলার রজত দে দুর্দান্ত বোলিংয়ের পরিচয় দিয়ে ৩২ রানে পাঁচটি উইকেট দখলে নিয়েছিল। এছাড়া, প্রিয়াংশু গৌতম ও দীপক ক্ষৈত্রী দুটি করে এবং শুভম ঘোষ একটি উইকেট পেয়েছিল। পাল্টা ব্যাট করতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডসের ইনিংস ১৭৮ রানে শেষ হয়। দলের পক্ষে উদিয়ান বোস ৪৩, রজত দে-র ৩৮ এবং ওপেনার বিশাল ঘোষের ৩৩ রান উল্লেখ করার মতো। স্ফুলিঙ্গের অভিজিৎ সরকার ও জয়দীপ ভট্টাচার্য দুটি করে উইকেট পেয়েছিল। এছাড়া, মনিশঙ্কর মুড়া সিং ও চিরঞ্জিত পাল পায় একটি করে উইকেট। স্ফুলিঙ্গের অভিজিৎ সরকার পেয়েছিল প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top