News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরাইবাড়িতে রাজনৈতিক সন্ত্রাস মোকাবেলায় ব্যবস্থা এসপির দ্বারস্থ বাম কংগ্রেস
Image

চুরাইবাড়িতে রাজনৈতিক সন্ত্রাস মোকাবেলায় ব্যবস্থা এসপির দ্বারস্থ বাম কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ ফলাফল ঘোষণার পর চুরাইবাড়িতে রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়ে যায়৷ শনিবার সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্বরা চুরাইবাড়ি বাজারে জড়ো হয়ে প্রথমে জেলা পুলিশ সুপার এবং ডিআইজি নর্দান রেঞ্জের সাথে দেখা করেন৷বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর চুরাইবাড়িতে রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়ে যায়৷ বিজেপি নেতৃত্বরা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য বারে বারে আহ্বান জানানো সত্ত্বেও কিছু দুষৃকতি বিজেপির নাম ভারিয়ে সিপিআইএম সমর্থকদের দোকান পাট, বাইক, টমটম ইত্যাদি ভাঙচুর করে৷ এই পরিস্থিতিতে শনিবার সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্বরা চুরাইবাড়ি বাজারে জড়ো হয়ে প্রথমে জেলা পুলিশ সুপার এবং ডিআইজি নর্দান রেঞ্জের সাথে দেখা করেন৷ বাম কংগ্রেস জোটের নেতৃত্ব এবং বিধায়ক ইসলাম উদ্দিন শনিবার চুরাইবাড়ি বাজারে জড়ো হয়ে প্রথমে জেলা পুলিশ সুপার এবং নর্দান ডিআইজি সঙ্গে দেখা করেন৷ তারপর পুলিশ সুপার কিরণ কুমার কে এবং নর্দান ডিআইজি মানচক ইপ্পার সহ বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে শান্তির বার্তা এলাকায় পৌঁছে দিতে লংমার্চ করে চুরাইবাড়ি বাজারে এসে বামগ্রেস জোটের নেতৃত্বদের সঙ্গে কথা বলেন৷ তখন বিধায়ক শান্তি বজায় রাখার পক্ষে এক লিখিত ডেপুটেশন তুলে দেন নর্দান ডিআইজির হাতে৷ সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে ডিআইজি নর্দান রেঞ্জ বলেন এলাকায় রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করে শান্তিবজায় রাখতে জেলার পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে৷ যারা অশান্তি ছাড়ানোর সাথে যুক্ত তাদেরকে চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে৷

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top