News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির বুথ অফিস ভাঙার প্রতিবাদে রাস্তা অবরোধ
Image

বিজেপির বুথ অফিস ভাঙার প্রতিবাদে রাস্তা অবরোধ

আগরতলা,৪ মার্চ(হি.স.): রাতের আঁধারে দুষ্কৃতিদের হাতে শাসক দলের বুথ কার্যালয় ভাঙার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধে সরব হয়েছেন বিজেপি কর্মী সর্মথকরা। ঘটনা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ইন্দ্রনগর এলাকায়। অবরোধের জেরে রাস্তায় যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। অবশেষে সুষ্ঠ বিচারের আশ্বাস পেয়ে কর্মীরা অবরোধ প্রত্যাহার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী সহ নিরাপত্তা কর্মী। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত।

জনৈক বিজেপি কর্মী জানিয়েছেন, শুক্রবার রাতে ইন্দ্রনগর বিজেপি মন্ডল অফিসে তালা লাগিয়ে সব কর্মীরা বাড়ি চলে গিয়েছিল।আজ সকালে তাঁরা এসে বুথ অফিসে ভাঙচুরের ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। তাদের অভিযোগ, রাতের আঁধারে বামগ্রেসের কর্মীরা পরাজয় স্বীকার করতে না পারার ফলে রাজ্যে অশান্তির বার্তাবরণ সৃষ্টি করতে বিজেপি কার্যালয়ে হামলা চালিয়েছেন। এরই প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ সরব হয়েছেন কর্মী সর্মথকরা। ওই অবরোধের জেরে রাস্তার দুই পাশে বহু যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে প্রসাশন। পুলিশ অবরোধকারীদের সাথে কর্থা বাতা বলেন। সুষ্ঠু বিচারের আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ প্রত্যাহার করেছেন কর্মী সর্মথকরা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। তাঁর অভিযোগ,ভোটের ফলাফলের পর পরিকল্পিত ভাবে রাজ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করছে বাম ও কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিরা। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে তাদের পরাজয় মেনে নিতে পারছেন না ফলে বিজেপি কর্মীদের উপর প্রতিনিয়ত আক্রমণ চালাছে তাঁরা।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top