News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি এবং কম ভোটে জয়ের রেকর্ড তিপরা মথার
Image

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি এবং কম ভোটে জয়ের রেকর্ড তিপরা মথার

আগরতলা, ৩ মার্চ (হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ইতিহাসে সম্ভবত এই প্রথম একটি আসনে প্রার্থী ৮৬.৮১ শতাংশ ভোট পেয়েছে। টাকারজলা কেন্দ্রে তিপরা মথার প্রার্থী বিশ্বজিত কলই ৩৪৭১৭টি ভোট পেয়েছেন। ওই কেন্দ্রে মোট ৩৯৯৯৩টি ভোট পড়েছে। ফলে, তিনি ৮৬.৮১ শতাংশ ভোট পেয়েছেন। তেইশের বিধানসভা নির্বাচনে তিপরা মথার ওই প্রার্থীই সবচেয়ে অধিক ভোট পেয়েছেন। এদিকে, সবচেয়ে কম ভোটও তিপরা মথার প্রার্থীই পেয়েছেন। আমবাসা কেন্দ্রে তিপরা মথার প্রার্থী চিত্ত রঞ্জন দেববর্মা ১৫৩১৭টি ভোট পেয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটের হার ৩৩.২৭ শতাংশ। ৬০টি বিধানসভা আসনে বিজয়ীদের মধ্যে তাঁর প্রাপ্ত ভোট সবচেয়ে কম।

এদিকে, বিজেপি প্রার্থীদের মধ্যে রাধাকিশোরপুর কেন্দ্রে প্রণজিত সিংহ রায় সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। তিনি ২৪৪২১টি ভোট পেয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটের হার ৫৬.০৭ শতাংশ। তেমনি, মনু কেন্দ্রে বিজেপি প্রার্থী মাইলাফ্রু মগ দলের অন্যান্য বিজয়ী প্রার্থীদের তুলনায় সবচেয়ে কম ভোট পেয়েছেন। তিনি ১৫৪৬৯টি ভোট পেয়েছেন এবং তাঁর প্রাপ্ত ভোটের হার ৩৪.৫ শতাংশ। 

একইভাবে সিপিএম প্রার্থীদের মধ্যে সোনামুড়া কেন্দ্রে শ্যামল চক্রবর্তী সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। তিনি ২০০৩৯টি ভোট পেয়েছেন এবং তাঁর প্রাপ্ত ভোটের হার ৫০.৪৭ শতাংশ। এদিকে, ঋষ্যমুখ কেন্দ্রে সিপিএম প্রার্থী অশোক চন্দ্র মিত্র দলের অন্যান্য বিজয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন। তিনি ১৯৯৮৬টি ভোট পেয়েছেন এবং তাঁর প্রাপ্ত ভোটের হার ৪৬.৩৭ শতাংশ। 

এছাড়া, কংগ্রেসের তিন বিজয়ী প্রার্থীদের মধ্যে কৈলাসহর কেন্দ্রে বীরজিৎ সিনহা সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। তিনি ২৫৩০০ ভোট পেয়েছেন এবং তাঁর প্রাপ্ত ভোটের হার ৫৯.৬২ শতাংশ। এদিকে, শাসক জোট শরিক আইপিএফটির একমাত্র বিজয়ী প্রার্থী শুক্লা চরণ নোয়াতিয়া জোলাইবাড়ি কেন্দ্রে ১৭৬২১টি ভোট পেয়েছেন এবং তাঁর প্রাপ্ত ভোটের হার ৩৮.৫৪ শতাংশ। 

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top