News Flash

  • Home
  • প্রধান খবর
  • গঙ্গারাম হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, অবস্থা স্থিতিশীল
Image

গঙ্গারাম হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, অবস্থা স্থিতিশীল

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.) : ফের অসুস্থ কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। জানা গিয়েছে, ব্রংকাইটিসে আক্রান্ত কংগ্রেসের এই নেত্রী। দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বুকে সংক্রমণ রয়েছে তাঁর। এছাড়াও জ্বরে ভুগছেন। স্যর গঙ্গারাম হাসপাতালের চেস্ট ফিজিশিয়ান ডা. অরূপ বসুর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।

চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। কিছুদিন আগে ভারত জোড়া যাত্রা চলাকালীন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সেটি রুটিন চেকআপ বলা হলেও নেত্রীর বয়সের কথা মাথায় রেখে বিশেষ নজর দিয়েছিলেন চিকিৎসকরা। এছাড়া গত বছর দু’মাসের ব্যবধানে দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন সোনিয়া।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top