News Flash

  • Home
  • প্রধান খবর
  • জি-২০ সামিটে অংশ নিতে রাঁচিতে পৌঁছেছেন আইইএসএ-এর প্রেসিডেন্ট
Image

জি-২০ সামিটে অংশ নিতে রাঁচিতে পৌঁছেছেন আইইএসএ-এর প্রেসিডেন্ট

রাঁচি, ১ মার্চ (হি.স.) : আগামীকাল ২ ও ৩ মার্চ ঝাড়খণ্ডে প্রস্তাবিত জি-২০ সম্মেলনে অংশ নিতে রাঁচিতে প্রতিনিধিদের আসার প্রক্রিয়া শুরু হয়েছে। আইইএসএ সভাপতি তথা এমডি রাহুল ওয়ালাভাকর তাঁর স্ত্রী নেত্রা ওয়ালাভাকর এবং মহেশ গোদির সঙ্গে বুধবার রাঁচিতে পৌঁছেছেন। এরা ছাড়াও সিএসআইআর-এর পাঁচ প্রতিনিধি ভারত ভূষণ, গিরিশ চাঁদ যোশি, শিবম কুশওয়াহা, বিনোদ কুমার এবং শৈলেশ শাহ রাঁচিতে পৌঁছেছেন।

বিমানবন্দরে প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এছাড়াও, অতিথিরা যাতে কোনও ধরণের অসুবিধার সম্মুখীন না হন সেদিকে সম্পূর্ণ যত্ন নেওয়া হচ্ছে। প্রতিনিধিদের বসার জন্য বিমানবন্দরেই একটি পৃথক গ্যালারি করা হয়েছে, যেখানে তাদের জলখাবার দেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতে, ব্রাজিলের ডঃ ফেলিপ সিলভা বেলুসি রাঁচিতে পৌঁছলে তাকে স্বাগত জানানো হয়।

Releated Posts

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২০১৮ সালের হামলার অভিযোগে থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-এর বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানায়…

ByByNews Desk Jun 10, 2026

স্বাধীনতা-পরবর্তী ভারতের এক যুগান্তকারী অধ্যায় মোদির শাসনকাল: রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): স্বাধীনতা-পরবর্তী ভারতের ইতিহাসে ১০ জুন একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে পাকিস্তানকে তোপ ভারতের, ‘ব্যর্থতা ঢাকতেই ভুয়ো প্রচার’

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top