News Flash

  • Home
  • Uncategorized
  • মেধার ভিত্তিতে চাকুরী, কেন্দ্রের সিদ্ধান্ত মানতে রাজ্য সরকার বাধ্য নয়, জানালেন শিক্ষামন্ত্রী
Image

মেধার ভিত্তিতে চাকুরী, কেন্দ্রের সিদ্ধান্ত মানতে রাজ্য সরকার বাধ্য নয়, জানালেন শিক্ষামন্ত্রী

Tapan Minister Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ মেধার ভিত্তিতেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত মানতে রাজ্য সরকার বাধ্য নয় বলে জানালেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ রাজ্যের নির্দিষ্ট নিয়োগ নীতি রয়েছে৷ তাতে মেধা এবং সিনিয়রিটির ভিত্তিতে নিয়োগের বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে৷ মঙ্গলবার মন্ত্রিসভায় সাধারণ প্রশাসনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের নীতিমালায় সামান্য পরিবর্তনেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ তাতে সিনিয়রিটির বিষয়টিতে মানদন্ড রাখা হয়েছে৷ নিয়োগের ক্ষেত্রে ১৮ বছর বয়সসীমার পর থেকে প্রতিবছর এক করে মানদন্ড যোগ করা হবে৷ তাতে সর্বোচ্চ মানদন্ড কুড়ি রাখা হয়েছে৷
এবিষয়ে মহাকরণে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সাংবাদিকদের বিস্তারিতভাবে বলেন, ১৮ বছর বয়সসীমার পর থেকে চাকুরি পাওয়া পর্যন্ত যত বছর অপেক্ষমান থাকবেন চাকুরি প্রার্থী তার সাথে তত বছরের মানদন্ড যোগ করা হবে৷ তাতে সর্বোচ্চ মানদন্ড রাখা হয়েছে কুড়ি৷ এখন যদি কোন ব্যক্তি ১৮ বছর বয়সে পড়াশুনা শেষ করেন এবং ৪০ বছর বয়সে চাকুরি পান সেক্ষেত্রেও মানদন্ড হিসেবে কুড়ি যোগ হবে৷
কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে না চলার ক্ষেত্রে শিক্ষামন্ত্রীর যুক্তি, সম্প্রতি চাকুরি সংক্রান্ত ব্যাপারে হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টের বিভিন্ন রায়ের পর্যালোচনা করেই নিয়োগ নীতি নির্ধারণ করা হয়েছে৷ তাতে কিসের ভিত্তিতে মেধা এবং সিনিয়রিটি নির্ধারণ করা হবে তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে৷ সুপ্রিমকোর্ট এবং হাইকোর্টের বিভিন্ন রায় থেকে রূপরেখা নিয়েই রাজ্য সরকার নিয়োগ নীতি নির্ধারণ করেছে বলে তিনি দাবি করেন৷ পাশাপাশি বলেন, নতুন নিয়োগ নীতির মূল লক্ষ্য হল যাতে কোন নিয়োগের ক্ষেত্রে আগামীদিনে রাজ্য সরকারকে মামলা-মকদ্দমার ঝামেলা পোহাতে না হয়৷
এদিকে, রাজ্যের বিভিন্ন দপ্তরে ৩৮৭ টি নতুন পদ সৃষ্টি করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ বৈঠক শেষে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানান, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের দশটি পদ, শিল্প ও বাণিজ্য দপ্তরে ১৪৩টি পদ, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের জন্য ৮৫টি ফ্যাকাল্টির পদ এবং খাদ্য ও জনসংভরণ দপ্তরের ২৮টি পদ সৃষ্টি করা হয়েছে৷ এদিন তিনি আরো জানান, বিশ্রামগঞ্জ, তেলিয়ামুড়া, কমলপুর এবং লংতরাইভ্যালিতে নতুন চারটি আইটিআই খোলা হবে৷ এই চারটি আইটিআইয়ের জন্য ১০৬টি পদ সৃষ্টি করা হয়েছে৷
এদিকে, চিকিৎসক এবং হাসপাতালের প্রশাসনিক স্তরের আধিকারিকদের দুই বছর পর্যন্ত পুনঃনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে৷ এদিন মন্ত্রিসভায় এইবিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ তবে, দুই বছরের অধিক পুনঃনিয়োগের ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন লাগবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top