News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানীয়ায় যান সন্ত্রাসে জখম দুই
Image

জিরানীয়ায় যান সন্ত্রাসে জখম দুই

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ মঙ্গলবার আসাম-আগরতলা জাতীয় সড়কের জিরানিয়া এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে দুই যুবক৷ আহতরা হল রিপন মিয়া (১৯) ও অসীম মিয়া(২৩)৷ জানা যায়, তারা একটি টাটা ডিআই গাড়ি করে আসছিল৷ জিরানিয়া থেকে আগরতলা আসার পথে পেছন দিক থেকে দ্রুতগামী আরো একটি টাটা ডিআইগাড়ি সামনের গাড়িটিকে ধাক্কা দেয়৷ তাতে গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত রিপন ও অসীম মিয়া৷  দুর্ঘটনার পরপরই গাড়ি নিয়ে উভয় গাড়ির চালক পালিয়ে যায়৷ রিপন মিয়া ও অসীম মিয়া যে গাড়িতে করে আসছিল সে গাড়ির মালিকের নাম কেশব শীল৷ তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন৷ গাড়িটির নম্বর টিআর০১-এএ-১৯১৫৷ অপর গাড়িটির নম্বর জানা যায়নি৷ স্থানীয় লোকজনরা আহত দুই যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ তাদের অবস্থা সংকটজনক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ উল্লেখ্য, আসাম আগরতলা জাতীয় সড়কে খুব দ্রুতগতিতে যানবাহন চলাচল করছে৷ এসবের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ কিংবা  পরিবহন দপ্তরের তেমন কোন তদারকি নেই৷ সে কারণেই ঘন ঘন পথ দুর্ঘটনায় ঘটে চলেছে বলে মানুষের অভিযোগ৷ অবিলম্বে যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top