News Flash

  • Home
  • Uncategorized
  • অভয়নগরে দম্পতিকে পেটালো প্রতিবেশীরা
Image

অভয়নগরে দম্পতিকে পেটালো প্রতিবেশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ উজান অভয়নগর এলাকায় এক দম্পতিকে পিটিয়ে  জখম করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় কিছু লোকজন৷ আহত দম্পতিরা হল কুট্টি দেববর্মা ও তার স্বামী রিপন দেববর্মা৷ এব্যাপারে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায় একটি মামলা  দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের নামধামও পুলিশকে জানানো হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, উজান অভয়নগর এলাকায় রেখা সাহু , বিকাশ দাস, মনু সাহু, নিরঞ্জন সাহু, ঝুমা সাহু সহ কয়েকজন মিলে কুট্টি দেববর্মা ও রিপন দেববর্মাকে মারধর করেছে৷ তাদের জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল৷ জমি বিরোধের জেরেই এই হামলার ঘটনা সংগঠিত হয়েছে বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি উঠেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top