News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারিভাবে সুপারসনিক প্যাসেঞ্জার জেট তৈরির কথা ঘোষণা করল নাসা
Image

সরকারিভাবে সুপারসনিক প্যাসেঞ্জার জেট তৈরির কথা ঘোষণা করল নাসা

NASAওয়াশিংটন, ১ মার্চ (হি.স.) : এবার সরকারিভাবে সুপারসনিক প্যাসেঞ্জার জেট তৈরির কথা ঘোষণা করল নাসা| অ্যামেরিকার এই মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, মার্কিন সংস্থা লকহিড মার্টিন নামে একটি সংস্থার সঙ্গে এবিষয়ে প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছে| এজন্য সংস্থাটিকে ভারতীয় মুদ্রায় ১৩৬ কোটি টাকাও দেওয়া হয়েছে|
নাসা-র দাবি, হোয়াইট বার্ড নামে সুপারসনিক প্যাসেঞ্জার জেটটি শব্দের থেকেও দ্রুতবেগে ছুটতে সক্ষম হবে| সাধারণ জেট ইঞ্জিনের শব্দ খুব বেশি| তার বদলে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ইঞ্জিনটি| এর নকশাটি এমনভাবে করা হয়েছে, যাতে শব্দ সবচেয়ে কম থাকে| ২০২০ সালে সুপারসনিক জেটটি আকাশে ওড়ানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে| সেইসঙ্গে দূষণের মাত্রাও কম রাখতে সক্ষম হবে এই ইঞ্জিন|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top