News Flash

  • Home
  • খেলা
  • আরিয়ানের ৫ উইকেট : দশরথবাড়িকে হারিয়ে ধনীরামপুর পি.সি. ফাইনালে
Image

আরিয়ানের ৫ উইকেট : দশরথবাড়িকে হারিয়ে ধনীরামপুর পি.সি. ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। ধনিরামপুর প্লে সেন্টার ফাইনালে পৌঁছল। ফাইনালের দিনক্ষণ স্থির হয়নি, তবে খেতাবি লড়াইয়ে ধনীরামপুর প্লে সেন্টারকে কার বিরুদ্ধে লড়তে হবে সেটা স্থির হবে আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে, বীর বিক্রম ক্লাব বনাম সোনামুড়া কোচিং সেন্টারের ম্যাচের মধ্য দিয়ে। সোনামুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট এখন অন্তিম পর্যায়ে। আজ, মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ধনীরামপুর প্লে সেন্টার ২৩ রানের ব্যবধানে দশরথবাড়ি প্লে সেন্টারকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। ধনিরামপুরের আরিয়ান দেববর্মার দুর্দান্ত বোলিং দশরথবাড়ির ব্যাটিং লাইনআপকে রুখে দেয়। খেলা ছিল সোনামুরা স্পোর্টিং এসোসিয়েশন গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে দশরথবাড়ি প্লে সেন্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ধনীরামপুর প্লে সেন্টার ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সীমিত ৪০ ওভারের ম্যাচে কুড়ি ওভার ১ বল খেলে ৬৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অঘোর দেববর্মার সর্বাধিক ১৪ রান উল্লেখ করার মতো। দশরথবাড়ী প্লে সেন্টারের আপন দেববর্মা ৬ রানে চারটি এবং প্রোজম দেববর্মা ১৫ রানে তিনটি উইকেট তুলে নেয়। তাছাড়া মনীষ দেবনাথ দুটি ও রাহাত উদ্দিন একটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে দশরথবাড়ি প্লে সেন্টারের ছেলেরা লো স্কোরিং টার্গেট সত্ত্বেও ব্যাটার্সরা ব্যর্থতার পরিচয় দেয়। ধনীরামপুরের আরিয়ানের পাশাপাশি সমর, অর্জুন ও বান্টির বোলিং দাপটে দশরথ বাড়ির ছেলেরা বেশিদূর এগোতে পারেনি। কুড়ি ওভার চার বল খেলে দশরথবাড়ি মাত্র ৪০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। প্রকাশ ত্রিপুরার ১১ রান ছাড়া অন্য কেউ দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি। ধনিরামপুরের আরিয়ান দেববর্মা একাই পাঁচটি উইকেট তুলে নেয় ছয় রানের বিনিময়ে। এর সুবাদে দল একদিকে যেমন জয় পায় অপরদিকে আরিয়ান প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, সমর দেববর্মা,  আর্জু দেববর্মা দুটি করে এবং বান্টি দেববর্মা একটি উইকেট পেয়েছিল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top