News Flash

  • Home
  • দেশ
  • শ্রীনগরে আটকে খাড়গে-সহ অনেক কংগ্রেস নেতা, রাষ্ট্রপতির অভিভাষণে যোগ দিলেন সোনিয়া
Image

শ্রীনগরে আটকে খাড়গে-সহ অনেক কংগ্রেস নেতা, রাষ্ট্রপতির অভিভাষণে যোগ দিলেন সোনিয়া

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্যে দিয়ে মঙ্গলবার শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। কিন্তু, খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে শ্রীনগরে আটকে পড়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ অনেক কংগ্রেস নেতা ও সাংসদরা। রাষ্ট্রপতির অভিভাষণে অংশ নিতে পারেননি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও।

অনেকজন কংগ্রেস সাংসদ রাষ্ট্রপতির অভিভাষণে যোগ দিতে না পারলেও, যোগ দিয়েছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন ও সাংসদ সোনিয়া গান্ধী। এদিকে, রাষ্ট্রপতির ভাষণের সময় অধিবেশনে ছিল না আম আদমি পার্টি (আপ) এবং বিআরএস (তেলঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএসের নতুন নাম)। শ্রীনগর থেকে বিমান বিলম্ব করায় অধিবেশনে থাকতে পারেননি কংগ্রেস সাংসদরা। দিল্লিতে আসতে না পারায় এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা গান্ডেরবালের তুলমুল্লার খীর ভবানী দুর্গা মন্দির পরিদর্শন করেছেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top