News Flash

  • Home
  • বিদেশ
  • পেশোয়ারের মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৭২, আহত কমপক্ষে ১৫০
Image

পেশোয়ারের মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৭২, আহত কমপক্ষে ১৫০

পেশোয়ার, ৩১ জানুয়ারি (হি.স.): পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদের ভিতরে প্রার্থনার সময় আত্মঘাতী বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। জখম ও আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন। বিস্ফোরণের অভিঘাতে মসজিদের একাংশ ভেঙে পড়েছে, মঙ্গলবার ভোররাতে ধ্বংসস্তূপের নীচ থেকে আরও ৯টি দেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ৭২ হয়েছে। ওই ধ্বংসস্তূপের নীচে অনেকেই চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও কত জন ওই ধ্বংসস্তূপের নীচে রয়েছেন, প্রাথমিক ভাবে তা জানা যায়নি।

সোমবার দুপুরে পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে প্রার্থনার সময় ওই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় মসজিদে ভিড় করেছিলেন অন্তত ২৬০ জন নাগরিক। এই ঘটনায় কমপক্ষে ৭২ জনের মৃত্যু হয়েছে। জখম ও আহত হয়েছেন ১৫০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন মসজিদের ইমাম শাহিবজাদা নূর উল আমিনও। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান।

Releated Posts

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top