News Flash

  • Home
  • খেলা
  • কর্নেল চৌমুহনিকে হেলায় হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন চাম্পামুড়া
Image

কর্নেল চৌমুহনিকে হেলায় হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন চাম্পামুড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চাম্পামুড়া। সুপার ফোরে খেলা নিশ্চিত হলেও গ্রুপ লীগের শেষ ম্যাচে চাম্পামুড়া ২৫৭ রানের বড় ব্যবধানে কর্নেল চৌমুহনি কোচিং সেন্টারকে পরাজিত করেছে। খেলা ছিল নরসিংগড়ে পঞ্চায়েত মাঠে। সকাল ন টায় ম্যাচ শুরুতে টস জিতে চাম্পামুড়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৬৪ রানের বিশাল স্কোর দাঁড় করায়। দলের পক্ষে অধিনায়ক অর্কজিৎ সাহার ১৯১ রান এবং স্নেহাশীষ পালের ৯৪ রান যথেষ্ট উল্লেখযোগ্য। অর্কজিৎ ১৩১ বল খেলে ৩৫ টি বাউন্ডারি মেরে ১৯১ রান সংগ্রহ করে। স্নেহাশীষ ৭৮ টি বল খেলে ১৬ টি বাউন্ডারি মেরে ৯৪ রান পায়। ওপেনার অধী দেবনাথ পেয়েছে একত্রিশ রান। কর্নেল চৌমুহনীর  নীল দেববর্মা, অঙ্গদ শীল ও অর্কজিৎ চক্রবর্তী প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কর্নেল চৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টার ৬৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ওপেনার অধিনায়ক অর্কজিত চক্রবর্তী সর্বাধিক ২৭ রান পায়। চম্পামুড়ার অতনু রায়, শান বণিক, সন্দীপন দাস ও রাহুল দেবনাথ দুটি করে উইকেট পেয়েছে। দুর্দান্ত ১৯১ রান সংগ্রহকারী অর্কজিৎ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top