News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বকাপজয়ী তিন বঙ্গকন্যার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা রাজ্য সরকারের
Image

বিশ্বকাপজয়ী তিন বঙ্গকন্যার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা রাজ্য সরকারের

কলকাতা, ৩০ জানুয়ারি (হি. স.) : মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে নাম তুলেছেন ভারত। রবিবার ইংল্যান্ডকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলা ভারতীয় দলে আছেন বাংলার তিন কন্যা । বিশ্বকাপজয়ী বাংলার তিন কন্যার জন্য আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বিশ্বকাপজয়ী তিন বঙ্গকন্যাকে ৫ লক্ষ করে আর্থিক পুরস্কার দিতে চলেছে রাজ্য সরকার ।

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পর নিঃসন্দেহে আরও একবার খুশির জোয়ার বইবে। ইতিমধ্যেই বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করেছেন, ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন বানানো কোচিং স্টাফরা এবং দলের সকল প্লেয়ারদের ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। এ বার বিশ্বকাপজয়ী বাংলার তিন কন্যার জন্য আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সোমবার পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, বিশ্বকাপজয়ী বাংলার তিন ক্রিকেটার শিলিগুড়ির রিচা ঘোষ , হাওড়ার হৃষিতা বসু এবং হুগলির তিতাস সাধুকে পাঁচ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। বিশ্বচ্যাম্পিয়নদের এবার ঘরে ফেরার অপেক্ষা।

শেফালি ভার্মার ভারত বিশ্বকাপ জেতার পর টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছিলেন, “ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েদের ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন। উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দুর্দান্ত জয়! এটা কেবল একটা শুরু, আমি নিশ্চিত যে ভারতের মেয়েরা সামনের দিনগুলিতে আরও সাফল্য অর্জন করবে এবং উচ্চতার শিখরে পৌঁছে যাবে।”

বিসিসিআই সচিব জয় শাহ ভারতের অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের মোতেরায় ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি২০ ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে শেফালি-রিচা-তিতাসদের সংবর্ধনা দেওয়া হতে পারে ।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top