News Flash

  • Home
  • দেশ
  • নবদ্বীপ ধাম স্টেশনে রেল লাইনের ধার থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ
Image

নবদ্বীপ ধাম স্টেশনে রেল লাইনের ধার থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ

নদিয়া, ২৯ জানুয়ারি (হি.স.) : নদিয়ার নবদ্বীপ ধাম স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের কাছে রেল লাইনের ধার থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ । রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মহিলার পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন বেলা আনুমানিক ১২টা নাগাদ স্থানীয়রা রেল লাইনের পাশে জঙ্গলের মধ্যে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মৃতদেহ দেখতে এলাকায় ভিড় জমে স্থানীয়দের। পরে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ ধাম স্টেশনের আরপিএফ এবং নবদ্বীপ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সামগ্রিক ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।যদিও এখনও পর্যন্ত উদ্ধার হওয়া মহিলার নাম পরিচয়-সহ কোনও তথ্যই পাওয়া যায়নি। তবে মৃতদেহটির নাম পরিচয় জানার জন্য চেষ্টা চালাচ্ছে জিআরপি ও নবদ্বীপ থানার পুলিশ।

স্থানীয়রা জানাচ্ছেন, ওই মহিলার মৃতদেহ বিবস্ত্র অবস্থায় ছিল। তাঁর মৃতদেহের পাশেই পড়েছিল তাঁর বস্ত্র। ফলে সেক্ষেত্রে মহিলাকে ধর্ষণ করা হয়েছিল কিনা সে সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। কেনই বা মহিলার মৃতদেহ ওই অবস্থায় পড়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ মনে করছে ময়না তদন্তের রিপোর্ট সামনে আসলেই প্রকৃত তথ্য জানা যাবে। আপাতত মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top