News Flash

  • Home
  • খেলা
  • কুমিল্লা-ত্রিপুরা প্রীতি ফুটবল ম্যাচ ‌স্থগিত
Image

কুমিল্লা-ত্রিপুরা প্রীতি ফুটবল ম্যাচ ‌স্থগিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। স্থগিত রাখা হলো আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ। ভিসা সমস্যায় রাজ্যে আসতে পারছেন না কুমিল্লা জেলা ফুটবল একাদশ। ৩০ জানুয়ারি দুপুর ২টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিলো। তাতে ত্রিপুরা ফুটবল একাদশের সঙ্গে কুমিল্লা জেলা ফুটবল একাদশের খেলা হওয়ার কথা ছিলো। এনিয়ে ত্রিপুরা ফুটবল একাদশও ইতিমধ্যে গঠন করা হয়েছে। রবিবার ম্যাচটি হওয়ার কথা ছিলো। ভিসা সমস্যায় একদিন পিছিয়ে দেওয়া হয়েছিলো। রাজ্য ফুটবল সংস্থার কর্তারা আশায় ছিলেন রবিবার রাজ্যে আসবে পার্শবর্তী দেশের ফুটবলাররা। কিন্তু ভিসার সমস্যা সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশের দলটি আসতে পারলো না। সন্ধ্যায় রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সচিব কৃষ্ণ সরকার এ খবর জানান। তিনি বলেন,”নির্বাচনের আগে আর হবে না প্রদর্শনী ম্যাচটি। নির্বাচনের পর আবার উদ্যোগ নেওয়া হবে”।‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top