News Flash

  • Home
  • খেলা
  • শারুকের দুর্দান্ত বোলিংয়ে এম.পি-কে থামিয়ে লড়াকু মেজাজে ত্রিপুরা
Image

শারুকের দুর্দান্ত বোলিংয়ে এম.পি-কে থামিয়ে লড়াকু মেজাজে ত্রিপুরা

মধ্যপ্রদেশ-‌২৪৯
ত্রিপুরা-‌০/‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। মধ্যপ্রদেশকে অল্প রানে আটকে দিলো ত্রিপুরা। এখন দায়িত্ব ব্যাটসম্যানদের। ব্যাটসম্যানরাও যদি নিজেদের দায়িত্ব যথাযথ পালন করতে পারে তাহলে ম্যাচে সাফল্য পাবেই বিক্রম দেবনাথ-‌রা। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। মধ্যপ্রদেশ ক্রিকেট আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দলকে ২৪৯ রানে আটকে দেওয়ার পর ত্রিপুরা দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে কোনও রান করতে পারেনি। ত্রিপুরার শারুক হুসেন ৫ উইকেট পেয়েছেন। ঘরের মাঠে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শারুকের ধাক্কায় শুরু থেকে চাপে পড়ে যায় মধ্যপ্রদেশ। একসময় ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে ছিলো খাদের কিনারায়। শেষ পর্যন্ত ৮৪.‌৫ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৪৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অভিষেক মাভি ১২০ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৮, মহ:‌ আরহাম আকিল ৯৬ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৬, কমল ত্রিপাঠী ৪২ বল খেলে ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, বিক্রান্ত সিং বাহাদুরিয়া ৬৪ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৭, সাগর সোলাঙ্কি ৭১ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং ইশান আফ্রিদি ৫৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ (‌অপ:‌) রান করেন। ত্রিপুরার পক্ষে শারুক হুসেন (‌৫/‌৫৭) এবং সন্দীপ সাহা (‌২/‌১৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে ত্রিপুরার হয়ে গোড়াপত্তন করতে নামেন সেন্টু সরকার এবং পল্লব দাস। দিনের শেষে ১ ওভার খেলা হয়। তাতে ত্রিপুরা কোনও রান করতে পারেনি। ফলে ত্রিপুরা এখনও ২৪৯ রানে পিছিয়ে রয়েছে।‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top