News Flash

  • Home
  • খেলা
  • উজ্জয়নের হাত ধরে শতদলকে হারিয়ে সুপারের দাবিদার জি.বি
Image

উজ্জয়নের হাত ধরে শতদলকে হারিয়ে সুপারের দাবিদার জি.বি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। বল হাতে বিধ্বংসী উজ্জয়ন বর্মণ। জি বি প্লে সেন্টারের ডানহাতি ওই জোরে বোলারের দাপটে তাসের ঘরের মতো ভেঙ্গে গেলো শতদল সঙ্ঘের যাবতীয় প্রতিরোধ। হেনরি ডিরেজিও স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রটি জীবনের সেরা বোলিং করে তুলে নিলো বিপক্ষের ৫ উইকেট। আর এখানেই কোমড় ভেঙ্গে যায় শতদল সঙ্ঘের। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। ড:‌ বি আর আম্বেদর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে জি বি জয়লাভ করে ৯ উইকেটে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে উজ্জয়নের দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র ৮৮ রান করতে সক্ষম হয় শতদল সঙ্ঘ। দলের পক্ষে একমাত্র নয়ন দেববর্মা দুই অঙ্কের রানে পা রাখে। নয়ন ৪৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ রান করে। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। জি বি-‌র পক্ষে উজ্জয়ন বর্মন (‌৫/‌৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৪৯ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জি বি-‌র  ওপেনার ইমন পাল ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রানে এবং  ছুটন মিঁয়া ১৭ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ রানে অপরাজিত থেকে যায়। ‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top