News Flash

  • Home
  • দিনের খবর
  • মণিপুরে বিজেপি নেতা লেইশরাম রামেশ্বর সিং খুনের অভিযোগে গ্রেফতার আরটিআই-কর্মী
Image

মণিপুরে বিজেপি নেতা লেইশরাম রামেশ্বর সিং খুনের অভিযোগে গ্রেফতার আরটিআই-কর্মী

ইমফল, ২৯ জানুয়ারি (হি.স.) : মণিপুর প্রদেশ বিজেপি নেতা লেইশরাম রামেশ্বর সিংকে খুনের মাস্টার মাইন্ড অভিযোগে গ্রেফতার করা হয়েছে জনৈক আরটিআই কর্মীকে।

আজ রবিবার মণিপুরের থউবাল জেলা পুলিশের একটি দল আরটিআই কর্মী জনৈক ওয়াহেংবাম জয়কুমার সিংকে বিজেপির প্রাক্তন সৈনিক সেলের আহ্বায়ক লাইশরাম রামেশ্বর সিং-এর সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার করেছে। অ্যারেস্ট মেমোর ভিত্তিতে আরটিআই কর্মী ওয়াহেংবাম জয়কুমার সিংকে ইমফল ইস্ট জেলার ওয়াংখেই হিজাম লেইকাই এলাকার বাসভবন থেকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। ওয়াহেংবাম জয়কুমার সিঙের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

থাউবাল জেলার পুলিশ সুপার এ খবর দিয়ে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি জয়কুমারকে আদালতে হাজির করে আরও তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সুপার জানান, গত ২৪ জানুয়ারি প্রকাশ্য দিবালোক বিজেপি নেতা লেইশরাম রামেশ্বর সিংকে থউবালের ক্ষেত্রী লেইকাইয় তাঁর নিজের বাড়িতে গুলি করে খুন করেছিল ৪৬ বছর বয়সি আয়েকপাম কেশোরজিৎ। আয়েকপামের স্বীকারোক্তির ভিত্তিতে বিজেপি নেতা-খুনের মাস্টারমাইন্ড ওয়াহেংবাম জয়কুমার সিংকে আজ গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top