News Flash

  • Home
  • বিনোদন
  • মারা গেলেন অভিনেত্রী রাখি সাওয়ান্তের মা জয়া ভেদা
Image

মারা গেলেন অভিনেত্রী রাখি সাওয়ান্তের মা জয়া ভেদা

মুম্বই, ২৯ জানুয়ারি (হি.স.) : ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে অবশেষে হার মানলেন রাখি সাওয়ান্তের মা। শনিবার মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জয়া ভেদা। মা’কে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বলিউডের মডেল-অভিনেত্রী রাখি। তাঁর মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বি-টাউনের তারকারা।

রবিবার ভোরের দিকে একটি ভিডিও পোস্ট করেন বলিউডের আইটেম গার্ল। তিনি জানিয়েছেন মাতৃবিয়োগের কথা। তিনি লেখেন, “আজ মাথার উপর থেকে মায়ের হাত সরে গেল। আর তো আমার হারানোর কিছুই রইল না। আমি তোমায় ভীষণ ভালবাসি মা। আমি সব হারালাম। এবার কে আমার ডাক শুনবে। কে জড়িয়ে ধরবে। কোথায় যাব, কী করব, কিছুই ভেবে পাচ্ছি না।”

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top