News Flash

  • Home
  • বিদেশ
  • জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, মৃত ৭
Image

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, মৃত ৭

তেহেরান, ২৯ জানুয়ারি (হি.স.) : ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। স্থানীয় সময় অনুযায়ী, শনিবার রাত পৌনে দশটা নাগাদ উত্তর-পশ্চিম ইরানের একাধিক শহরে কম্পন অনুভূত হয়। ইতিমধ্য়ে ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম অন্তত ৪৪০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মনে করা হচ্ছে, কম্পনের উৎসস্থল ছিল ইরান-তুরস্ক সীমান্ত এলাকায় খোয় শহর থেকে ১৪ কিলোমিটার দূরে ভূস্তর থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। জোরালো কম্পন অনুভূত হয় পশ্চিম আজারবাইজান প্রদেশের একাধিক শহরে।
ভূমিকম্পের মাঝেই ইরানের গুরুত্বপূর্ণ শহর ইসফাহান শহরের একটি সামরিক ঘাঁটি থেকে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল। তবে হামলার জেরে বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ভূমিকম্প ও ড্রোন হামলা, পরপর এই দুই ঘটনায় সে দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top