News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য ক্রিকেটে বিলোনিয়াকে হেলায় হারিয়ে সোনামুরাও শেষচারে
Image

সিনিয়র রাজ্য ক্রিকেটে বিলোনিয়াকে হেলায় হারিয়ে সোনামুরাও শেষচারে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। বিলোনিয়াকে হেলায় হারিয়ে সহজ জয় পেয়েছে সোনামুড়া। এই জয়ের সুবাদে সোনামুড়া সিনিয়র রাজ্য ক্রিকেটে এলিট গ্রুপে বি-বিভাগ থেকে সেমিফাইনালে খেলার যোগ্যতাও অর্জন করে নিয়েছে। গ্রুপ বি থেকে সেমিফাইনালে উন্নীত গ্রুপ চ্যাম্পিয়ন উদয়পুরের পাশাপাশি সোনামুড়া মহকুমা দল গ্রুপ রানার্স হয়ে সেমিফাইনালে খেলবে। আজ, শনিবার খেলা ছিল ধর্মনগরে কলেজ স্টেডিয়ামে। সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে সোনামুড়া প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে বিলোনিয়ার ব্যাটার্সরা চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ১২ ওভার ৪ বল খেলে মাত্র ২৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। সোনামুড়ার বিকাশ মজুমদার এক রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, দেবরাজ দে নয় রানে তিনটি এবং আকাশ দীপ দাস চার রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সোনামুড়ার অনিরুদ্ধ সাহা ও অরিন্দম বর্মনের ওপেনিং জুটিই ব্যাট হাতে নেমে ৩০ বল খেলে অপরাজিত ভূমিকায় জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অনিরুদ্ধ কুড়ি রানে এবং অরিন্দম সাত রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়।  এলিট গ্রুপের দুটি সেমিফাইনাল ম্যাচ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top