ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। বিলোনিয়াকে হেলায় হারিয়ে সহজ জয় পেয়েছে সোনামুড়া। এই জয়ের সুবাদে সোনামুড়া সিনিয়র রাজ্য ক্রিকেটে এলিট গ্রুপে বি-বিভাগ থেকে সেমিফাইনালে খেলার যোগ্যতাও অর্জন করে নিয়েছে। গ্রুপ বি থেকে সেমিফাইনালে উন্নীত গ্রুপ চ্যাম্পিয়ন উদয়পুরের পাশাপাশি সোনামুড়া মহকুমা দল গ্রুপ রানার্স হয়ে সেমিফাইনালে খেলবে। আজ, শনিবার খেলা ছিল ধর্মনগরে কলেজ স্টেডিয়ামে। সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে সোনামুড়া প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে বিলোনিয়ার ব্যাটার্সরা চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ১২ ওভার ৪ বল খেলে মাত্র ২৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। সোনামুড়ার বিকাশ মজুমদার এক রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, দেবরাজ দে নয় রানে তিনটি এবং আকাশ দীপ দাস চার রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সোনামুড়ার অনিরুদ্ধ সাহা ও অরিন্দম বর্মনের ওপেনিং জুটিই ব্যাট হাতে নেমে ৩০ বল খেলে অপরাজিত ভূমিকায় জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অনিরুদ্ধ কুড়ি রানে এবং অরিন্দম সাত রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। এলিট গ্রুপের দুটি সেমিফাইনাল ম্যাচ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সিনিয়র রাজ্য ক্রিকেটে বিলোনিয়াকে হেলায় হারিয়ে সোনামুরাও শেষচারে
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















