News Flash

  • Home
  • দিনের খবর
  • স্কুল শিক্ষায় ২৫০ কোটি টাকার কেন্দ্রীয় অনুমোদন রাজ্যের
Image

স্কুল শিক্ষায় ২৫০ কোটি টাকার কেন্দ্রীয় অনুমোদন রাজ্যের

কলকাতা, ২৮ জানুয়ারি (হি. স.) : প্রায়শই কেন্দ্রের আর্থিক বঞ্ছনার অভিযোগ তোলে পশ্চিমবঙ্গের শাসক দল। এ নিয়ে মাঝে মাঝে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু স্কুল শিক্ষায় ফের কেন্দ্রের থেকে টাকা পেল রাজ্য। শনিবার নবান্নসূত্রে এখবর জানা গিয়েছে।

প্রায় ২৫০ কোটি টাকার অনুমোদন কেন্দ্র দিল রাজ্য স্কুল শিক্ষা দফতরকে। ১৯৪৫ সালের আগে রাজ্যের যে সমস্ত স্কুল তৈরি হয়েছে তার পরিকাঠামো বা সংস্কার সাধনের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই টাকা দিল রাজ্যকে। সংস্কারের জন্য ব্যয় হতে চলা অর্থের মধ্যে কেন্দ্র দেবে ৬০ শতাংশ ও রাজ্য ৪০ শতাংশ। সেই টাকা দেওয়ার অনুমোদন কেন্দ্র দিল রাজ্য স্কুল শিক্ষা দফতরকে।

প্রসঙ্গত, ১৯৪৫ সালের আগে নির্মিত হয়েছে, বাংলায় এমন স্কুলের সংখ্যা প্রচুর। তার মধ্যে অন্তত ২০০০টি স্কুলের পরিকাঠামো সংস্কারের প্রয়োজন। রাজ্যের তরফে তার বিস্তারিত তথ্য দিয়ে কেন্দ্রকে পাঠানো হয়েছিল। অবশেষে কেন্দ্র এই ২০০০টি স্কুলের পরিকাঠামো সংস্কারের জন্য ২৪২ কোটি টাকা বরাদ্দ করল। কেন্দ্রের তরফে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে নবান্নকে।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top