News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতকে প্রতিটি ক্ষেত্রে এক নম্বরে উন্নীত করতে দেশগঠনে সহযোগিতা করুন, যুবকদের উদ্দেশ্যে আহ্বান অমিত শাহের
Image

ভারতকে প্রতিটি ক্ষেত্রে এক নম্বরে উন্নীত করতে দেশগঠনে সহযোগিতা করুন, যুবকদের উদ্দেশ্যে আহ্বান অমিত শাহের

হুব্বালি, ২৮ জানুয়ারি (হি.স.): দেশগঠনে সহযোগিতা করার জন্য যুব সমাজের কাছে আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার কর্ণাটকের হুব্বালিতে অমিত শাহ বলেছেন, নতুন চিন্তা করুন, সাহসী হোন, এগিয়ে যান। যুব সমাজের কাছে আহ্বান জানিয়ে অমিত শাহ বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে প্রতিটি ক্ষেত্রে এক নম্বরে উন্নীত করতে দেশগঠনে সহযোগিতা করুন।

হুব্বালির বিভিবি ইঞ্জিনিয়ারিং কলেজে এদিন অমৃত মহোৎসবে অংশ নেন অমিত শাহ। তিনি এই অনুষ্ঠানে বলেছেন, আপনারা যদি দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে না পারেন, তবে আপনারা দেশের জন্য জীবন যাপন করুন এবং বিশ্বের এক নম্বর দেশে ভারতকে পরিণত করুন। প্রধানমন্ত্রী মোদী আপনাদের এটি করার সমস্ত সুযোগ দিয়েছেন। অমিত শাহ আরও বলেছেন, ২০৪৭ সালে যখন আমরা স্বাধীনতার শতবর্ষ উদযাপন করব, তখন প্রতিটি ক্ষেত্রে আমাদের এই মহান দেশ এক নম্বরে থাকা উচিত। এমন একটি দেশ গড়তে, আপনাদের অবশ্যই প্রধানমন্ত্রী মোদীর আবেদনে সাড়া দিতে হবে এবং একটি মহান ভারত গড়তে অবদান রাখতে হবে।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top