News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড
Image

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারী৷৷ ২০১৩ সালের ১০ জানুয়ারি লঙ্কামুড়া এলাকায় স্বামী তার স্ত্রীকে গায়ে কেরোসিন  ঢ়েলে আগুন লাগিয়ে হত্যা করে৷ সংবাদ সূত্রে জানা যায় আনুমানিক ১০ টার সময় আসামি ললিত কপালি তার স্ত্রী চম্পা কপালি গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে হত্যা   করে৷ চম্পা কপালির মা মীরা দেবনাথ আগরতলা   মহিলা থানায় মামলা দায়ের করেন৷ এই মামলায়  তদন্তকারী অফিসার ছিলেন রাজেন্দ্র দত্ত৷ এই মামলায় সরকারের তরফে  ১৫ জনের সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়৷ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ  আদালত স্ত্রী হত্যার দায়ে আসামী ললিত কপালিকে যাবজ্জীবন কারাদণ্ড  দণ্ডিত করেছে এবং ১০ হাজার টাকা জরিমানা করেন৷  অনাদায়ে আরো তিন মাসের জেল হাজতের নির্দেশ দেওয়া হয়৷ সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পিপি অরবিন্দ দেব৷

Releated Posts

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চেয়ে রেলমন্ত্রকে প্রস্তাব, সাব্রুম থেকে ট্রেন চালুর দাবি এখনও অধরা

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গত তিনটি অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ধর্মনগরে আট দফা দাবিতে ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল, জেলা শাসকের কাছে স্মারকলিপি

ধর্মনগর, ২৭ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে সরব…

ByByTaniya Chakraborty Aug 27, 2026
Scroll to Top