News Flash

Image

রাইপুরে মন্দিরে চুরির কিনারা,ধৃত দুই দুষ্কৃতী

বাঁকুড়া, ২৭ জানুয়ারি (হি. স.) : রাইপুরে ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্ৰহের সোনা ও রূপার অলঙ্কার সহ চুরি যাওয়া প্রনামী বাক্সের টাকা উদ্ধার করলো রাইপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত২৩ জানুয়ারি গভীর রাতে রাইপুরে ইস্কন মন্দিরে হানা দেয় দুষ্কৃতীরা।মন্দিরের তালা ভেঙে রাধাকৃষ্ণের বিগ্ৰহ থেকে সোনার বালা, রুপোর মল, পৈতে সহ কিছু অলঙ্কার নিয়ে চম্পট দেয়।যাওয়ার সময় প্রণামী বাক্সের টাকা ও নিয়ে যায়।এই ঘটনায় সারা রাইপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এরপরই পুলিশ তদন্তে নামে।বাকুঁড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান পুলিশের জেরায় ধৃত দুষ্কৃতীরা তাদের কৃতকর্মের কথা স্বীকার করে।তাদের জে্রার ভিত্তিতে চুরি যাওয়া অলঙ্কার ও প্রণামীর টাকা ও উদ্ধার হয়।ধৃতদের এদিন বাঁকুড়া আদালতে পেশ করা হয়েছে।

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top