News Flash

  • Home
  • বিদেশ
  • সরস্বতী পুজোর দিন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা হাসিনার
Image

সরস্বতী পুজোর দিন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা হাসিনার

ঢাকা, ২৬ জানুয়ারি (হি স)। সরস্বতী পুজো উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানাতে গিয়ে ধর্মীয় মৌলবাদীদের ফের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে আবহমান কাল ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেবেন না বলে হুঙ্কার ছেড়েছেন বঙ্গবন্ধু কন্যা।

বৃহস্পতিবার তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে সব ধর্মের উ‍ৎসব পালন করে আসছেন। সেই সাম্প্রদায়িক সম্প্রীতি কাউকে নষ্ট করতে দেব না।’ করোনার বিধি-নিষেধ উঠে যাওয়ায় দুই বছর বাদে এদিন দেশজুড়ে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে সরস্বতী পুজো।

শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেন, ‘দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। আমি দেবী সরস্বতীর পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকলকে জ্ঞানার্জনে ব্রতী হয়ে দেশের অগ্রযাত্রায় আত্মনিয়োগের আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ সাম্পদ্রায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, ‘হাজার বছর ধরে এই ভূখণ্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছে। এখন ধর্ম যার যার উৎসব সবার। আমরা সব ধর্মের উৎসব সকলে মিলে উৎসবমুখর পরিবেশে উদযাপন করি। কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেব না। আগামী দিনে সকল ধর্মের পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগ্নাথ হল, রামকৃষ্ণ মিশন, লোকনাথ মন্দির, মহাপ্রকাশ মঠ সহ বিভিন্ন ধর্মীয় আশ্রমে সকাল থেকেই উ‍ৎসবমুখর পরিবেশ। পুষ্পাঞ্জলি দিতে সাধারণ মানুষের ঢল নেমেছে। সরস্বতী পুজো উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top