News Flash

  • Home
  • খেলা
  • এগিয়ে চলো সংঘের ধন্যবাদ জ্ঞাপন
Image

এগিয়ে চলো সংঘের ধন্যবাদ জ্ঞাপন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। অবশেষে ফুটবলের জয় হলো। জয় হয়েছে রাজ্যের ফুটবলপ্রেমীদের। টিএফএ পরিচালিত ২০২২-২৩ রাখাল শীল্ড জয়ের পর, সিনিয়র লীগ শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লীগ চ্যাম্পিয়ন হয়ে এগিয়ে চলো সংঘ এবার-ই দ্বি-মুকুট ঘরে তুলল। এই জয় সংঘের যে সকল সদস্য আজ ইহলোকে নেই তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। রাজ্যের আপামর ফুটবলপ্রেমীদের দিকে তাকিয়ে সংঘ প্রতিবছর ভালো ফুটবল টীম গঠন করে থাকে ভালো ফুটবল খেলা উপহার দেওয়ার জন্য। গত ১০ জানুয়ারি উমাকান্ত মাঠে এগিয়ে চলো সংঘের কৃতিত্ব ও সাফল্যকে খাটো করার যে একটা অশুভ প্রচেষ্টা শুরু হয়েছিল, মঙ্গলবার তাতে পুরোপুরি জল ঢেলে দেন টিএফএ-র সভাপতি, সহ-সভাপতি ও গভর্নিং বডির সদস্যরা। ফুটবলের স্বার্থে উনারা সঠিক দায়িত্ব পালন করবেন ও সঠিক সিদ্ধান্ত গ্রহন করবেন বলে সংঘের বিশ্বাস। এগিয়ে চলো সংঘ টিএফএ’র গভর্নিং বডির সিদ্ধান্তের প্রতি সম্মান জানাচ্ছে। টিএফএ’র প্রত্যেককে সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। ফুটবলের স্বার্থে টিএফএ সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে সংঘ বিশ্বাস রাখে। এগিয়ে চলো সংঘ ফুটবলপ্রেমীদের ভালো ফুটবল খেলা উপহার দেওয়ার লক্ষ্যে আগামী ২০২৩-২৪ এর ফুটবল টীম গঠন ইতিমধ্যে শুরু করে দিয়েছে। যাতে করে আগামীতেও তারা দ্বিমুকুট জয় করতে পারে। এগিয়ে চলো সংঘের সাধারণ সম্পাদক সুমন্ত গুপ্ত এক বিবৃতিতে মিডিয়া বন্ধুদের পাশাপাশি ফুটবল দর্শক, আরোক্ষা দপ্তর এবং সংঘের সকল সদস্য সদস্যাদের ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top