ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলছে তৃতীয়বর্ষ জাতীয় সিনিয়র যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। ২৭- ২৯ শে জানুয়ারি হবে আসর। তাতে অংশগ্রহণের জন্য ত্রিপুরা দল বাছাই করা হয়েছে। নির্বাচিত খেলোযাড়রা হলেন: নন্দিতা সেন, অঙ্কিতা দেবনাথ, ইশা পাল, জয়ন্তী দেবনাথ, সৌরভ ঘোষ, সাগ্নিক দেব, দেবাশীষ দেবনাথ, অভিজিৎ দাস । সর্বমোট ৮ জনের সঙ্গে টিম কোচ হিসাবে আছেন ভবানী বর্ধন ও জাগৃতি চক্রবর্তী। ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব সমীর সাহা এখবর জানিয়েছেন। তিনি আশা করেন আসরে ভালো ফলাফল করবে ত্রিপুরা। উল্লেখ্য, আজ-ই রাজ্য দল গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছে।

জাতীয় যোগাসনে রাজ্য দল ঘোষিত
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















