News Flash

Image

প্রজাতন্ত্র দিবসে সম্ভাব্য নাশকতা রোধে জোরদার নিরাপত্তা ব্যবস্থা অসমে

গুয়াহাটি, ২৫ জানুয়ারি, (হি.স.) : আগামীকাল ২৬ জানুয়ারি, ৭৪-তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে বিগত কয়েক দশকব্যাপী নিরাপত্তাজনিত হুমকি আর নাশকতার আশঙ্কা সাম্প্রতিককালের অসমে নেই। আলফা-সহ অসম এবং উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জঙ্গি সংগঠন অন্যান্য বছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবস বয়কট করার ডাক দিয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে কোনও ধরনের ঝুঁকি নিতে চাইছে না রাজ্যের পুলিশ প্রশাসন। সম্ভাব্য নাশকতা রোধে ইতিমধ্যে পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি তাদের তৎপরতা তীব্র করে তুলেছে। রাজধানী শহর গুয়াহাটি-সহ প্রত্যেক জেলা, মহকুমা সদরের কেন্দ্রীয় প্যারেড গ্রাউন্ডগুলি কিংবা যে যে জায়গায় এদিন জাতীয় পতাকা উত্তোলন হবে, সেইসব স্থানগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নিরাপত্তাজনিত পদক্ষেপ সম্পর্কে রাজ্যের পুলিশ-প্রধান ভাস্করজ্যোতি মহন্ত বলেছেন, অসমে এখন আর কোনও ধরনের হুমকি নেই, তবুও সতর্কতাজনিত কারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন তাঁরা। স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি উজান অসমে জঙ্গি-বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গুয়াহাটির সব প্রবেশপথে নাকাবন্দি জোরদার করা হয়েছে। বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের আগমন হতে পারে এক খবরের ভিত্তিতে মোতায়েন করা হয়েছে আধা-সেনা এবং অতিরিক্ত পুলিশ বাহিনী।

ডিজিপি মহন্ত জানান, ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর জেলায় পুলিশ প্রশাসনের তীক্ষ্ণ নজর রয়েছে। এছাড়া নিম্ন অসমে জিহাদিদের বিরুদ্ধেও গোয়েন্দা মোতায়ন করা হয়েছে। তাছাড়া গুষ়াহাটি মহানগরকেও নিরাপত্তার চাদরে মোড়ে রাজধানীতে বিভিন্ন সংস্থার কেন্দ্রীয় আধা-সেনার অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। সব প্রবেশপথের পাশাপাশি জাতীয় সড়ক, রেলসড়ক, বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতু, নদীপথেও নজরদারি জোরদার করা হয়েছে। চলছে তালাশি অভিযান।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল ২৪ তারিখ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে প্রজাতন্ত্র দিবস বর্জন ও বনধ-এর ডাক দিয়েছে উত্তরপূর্বের যৌথ উগ্রপন্থী মঞ্চ।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top