News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উৎকৃষ্ট পরিষেবার জন্য অসমের ডিআইজি কঙ্কনজ্যোতি সহ হীরেনচন্দ্ৰ নাথ সহ ১৫ জনকে ‘রাষ্ট্ৰপতির পুলিশ পদক’
Image

উৎকৃষ্ট পরিষেবার জন্য অসমের ডিআইজি কঙ্কনজ্যোতি সহ হীরেনচন্দ্ৰ নাথ সহ ১৫ জনকে ‘রাষ্ট্ৰপতির পুলিশ পদক’

গুয়াহাটি, ২৫ জানুয়ারি (হি.স.) : অসম পুলিশের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া সহ ১৫ জন পদস্থ আধিকারিক এবং অন্য স্তরের কর্মী এবারের ৭৪-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাষ্ট্ৰপতির উৎকৃষ্ট সেবা পুরস্কার লাভ করবেন। পুলিশের কর্তব্যে বিশেষ অবদানের জন্যই তাঁদের রাষ্ট্রপতির পুলিশ-পদক প্রদান করা হবে।

রাজ্যের সদর পুলিশ দফতর সূত্রে জানা গেছে, শিলচরে কর্তব্যরত সাউদার্ন রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়াকে প্রদান করা হবে রাষ্ট্ৰপতির উৎকৃষ্ট সেবা পুরস্কার। এছাড়া ১৪ জন করে পুলিশ অফিসার এবং কনস্টেবলকে উৎকৃ্ষ্ট নিদৰ্শনের জন্য পুলিশ মেডেল দিয়ে পুরস্কৃত করবেন রাষ্ট্রপতি।

পদক-প্রাকদের তালিকায় অন্য যাঁরা রয়েছেন তাঁরা যথাক্রমে গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরা, গুয়াহাটির পুলিশ সুপার মজিবুর রহমান, মুখ্যমন্ত্রীর স্পেশাল ভিজিল্যান্স সেলের পুলিশ সুপার ড. রোজি কলিতা, ইনস্পেক্টর (ইউবি) অনুকূল মালাকার, কারবি আংলঙে কর্তব্যরত সিটি (এবি) শিকারি ইংতি, তিনসুকিয়ায় কর্তব্যরত সিটি (ইউবি) দিলীপ কলিতা, কাছাড়ের কাঁঠালে কর্তব্যরত ৬ নম্বর আসাম পুলিশ ব্যাটালিয়নের ল্যান্স নাইক মুজিবুর রহমান চৌধুরী, কাছাড়ের কাঁঠালে কর্তব্যরত ৬ নম্বর আসাম পুলিশ ব্যাটালিয়নের নাইক মানিক কংসবণিক, লখিমপুরে কর্তব্যরত সিটি (ইউবি) সুমেশ্বর মুদৈ, তিনসুকিয়ায় কর্তব্যরত সিটি (ইউবি) সুনীল ফুকন, তিনসুকিয়ায় কর্তব্যরত সিটি (ইউবি) জুনমণি তামুলি, কারবি আংলঙে কর্তব্যরত ল্যান্স নাইক আনন্দ রংহাং, কারবি আংলঙের সিলোনিতে কর্তব্যরত এএসআই (ক্লার্ক) রিতুমণি বৈরাগী এবং ডাকুরভিটায় কর্তব্যরত প্রথম এপিটিএফ ব্যাটালিয়নের সিটি (এবি) সুভাষ রাভা।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top