News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য ক্রিকেটে কমলপুরকে হারিয়ে সহজ জয় বিশালগড়ের
Image

সিনিয়র রাজ্য ক্রিকেটে কমলপুরকে হারিয়ে সহজ জয় বিশালগড়ের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। ত্রিপুরার জুনিয়র দলের ক্রিকেটার সাহিল সুলতানের দুরন্ত পারফরম্যাস। ৪র তাতেই সহজ জয় পেলো বিশালগড় মহকুমা। ৮ উইকেটে পরাজিত করলো কমলপুর মহকুমাকে। রাজ্য সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে। এম বি বি স্টেডিযামে অনুষ্ঠিত ম্যাচে সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বিশালগড়ের বোলারদের সাড়াসি আক্রমণে মাত্র ১১৪ রান করতে সক্ষম হয় কমলপুর মহকুমা। দলের পক্ষে ত্রিপুরা রণজি দলের উইকেট রক্ষক জয়দীপ বনিক ৪৮ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪০, রিকি ভট্টাচার্য ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং আব্দুল কালাম ৪৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। বিশালগড়ের পক্ষে মণীর হুসেন (‌৩/‌১৪), লক্ষ্মণ পাল (‌৩/‌১৮) এবং সাহিল সুলতান‌‌ (‌২/‌৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিশালগড় ২৫.‌৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সাহিল সুলতান ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রানে এবং জয়কিষান সাহা ১৮ ব‌ল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া বাবুল দে ৫২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ এবং সত্যবান দাস ৪২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top