ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। ত্রিপুরার জুনিয়র দলের ক্রিকেটার সাহিল সুলতানের দুরন্ত পারফরম্যাস। ৪র তাতেই সহজ জয় পেলো বিশালগড় মহকুমা। ৮ উইকেটে পরাজিত করলো কমলপুর মহকুমাকে। রাজ্য সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে। এম বি বি স্টেডিযামে অনুষ্ঠিত ম্যাচে সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বিশালগড়ের বোলারদের সাড়াসি আক্রমণে মাত্র ১১৪ রান করতে সক্ষম হয় কমলপুর মহকুমা। দলের পক্ষে ত্রিপুরা রণজি দলের উইকেট রক্ষক জয়দীপ বনিক ৪৮ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪০, রিকি ভট্টাচার্য ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং আব্দুল কালাম ৪৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। বিশালগড়ের পক্ষে মণীর হুসেন (৩/১৪), লক্ষ্মণ পাল (৩/১৮) এবং সাহিল সুলতান (২/৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিশালগড় ২৫.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সাহিল সুলতান ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রানে এবং জয়কিষান সাহা ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া বাবুল দে ৫২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ এবং সত্যবান দাস ৪২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন।

সিনিয়র রাজ্য ক্রিকেটে কমলপুরকে হারিয়ে সহজ জয় বিশালগড়ের
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















