News Flash

  • Home
  • দিনের খবর
  • সমস্ত দায়িত্ব পূরণে দেশ এখন যথাসাধ্য চেষ্টা করছে, সৈনিক ও সেনার নামে পরিচিতি পাচ্ছে : প্রধানমন্ত্রী
Image

সমস্ত দায়িত্ব পূরণে দেশ এখন যথাসাধ্য চেষ্টা করছে, সৈনিক ও সেনার নামে পরিচিতি পাচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): সমস্ত দায়িত্ব ও কর্তব্য পূরণে দেশ এখন যথাসাধ্য চেষ্টা করছে, সৈনিক ও সেনার নামে পরিচিতি পাচ্ছে দেশ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার পরাক্রম দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি অনামা দ্বীপের নামকরণ অনুষ্ঠানে অংশ নেন। পরম বীর চক্র জয়ী ২১ জনের নামে দ্বীপগুলির নামকরণ করা হয়েছে। পোর্ট ব্লেয়ারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ২১টি দ্বীপ এখন থেকে পরম বীর চক্র বিজয়ী হিসাবে পরিচিত হবে। ভবিষ্যৎ প্রজন্ম এই দিনটিকে স্বাধীনতার অমৃতকালের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণ করবে। এই দ্বীপগুলি আমাদের আগামী প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণার জায়গা হয়ে থাকবে। এ জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রী বলেছেন, আন্দামানের ভূমি থেকেই প্রথমবার আকাশে মুক্ত তেরঙ্গা উত্তোলন করা হয়েছিল। সেই অভূতপূর্ব আবেগের কণ্ঠ এখনও সেলুলার জেলের কক্ষ থেকে শোনা যায় অপরিসীম বেদনার সঙ্গে। নেতাজির মেমোরিয়াল আমাদের তরুণদের এবং আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার ধারাবাহিক উৎস হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রীর কথায়, নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের প্রতি শ্রদ্ধা জানাই। যে ভূমিতে নেতাজি সর্বপ্রথম ভারতের পতাকা উত্তোলন করেছিলেন সেই ভূমি আজাদ হিন্দ ফৌজের পরাক্রমের জন্য প্রশংসিত। প্রধানমন্ত্রী বলেছেন, দিল্লি থেকে বাংলা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত দেশের প্রতিটি অংশই আমাদের মহান নায়ক নেতাজিকে স্মরণ করছে এবং তাঁর সঙ্গে সম্পর্কিত ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করছে।

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top