News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জয়ের হ্যাট্রিক প্রগতি পি.সি’র
Image

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জয়ের হ্যাট্রিক প্রগতি পি.সি’র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। জয়ের হ্যাট্রিক প্রগতি প্লে সেন্টারের। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে প্রগতি প্লে সেন্টার পরপর তিন ম্যাচে জয়ী হয়ে জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে। প্রথম ম্যাচে এগিয়ে চলো সংঘ, দ্বিতীয় ম্যাচে কর্নেল চৌমুহনি কোচিং সেন্টারকে হারানোর পর আজ, শনিবার জুট মিল প্লে সেন্টারকে ৩৫ রানে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে। খেলা ছিল নীপকো গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩১ ওভার খেলে ১২৬ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে অংশুমান নন্দীর ৩৮ রান সর্বাধিক ছিল। এছাড়া, অর্পণ ভট্টাচার্যের ২৮ রানও উল্লেখ করার মতো। অতিরিক্ত ২১ রান তাদের অনেকটা কাজে এসেছে। জুটমিল প্রে সেন্টারের জয়দীপ সরকার ১৮ রানে তিনটি এবং সায়ন দেব ১২ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জুট মিল পেয়ে সেন্টার ৯১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে অয়ন সরকার সর্বাধিক ৩১ রান পেলেও অন্যদের ব্যাটিং ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। প্রগতি প্লে সেন্টারের তন্ময় সরকার ২২ রানে ৪টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, সুরজ সোম ১৮ রানে তিনটি এবং যসমিত দেবরায় ২১ রানে দুটি উইকেট পেয়েছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top