News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে দশমী ঘাট কে হারিয়ে প্রথম জয়ের স্বাদ মডার্ন-এর
Image

অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে দশমী ঘাট কে হারিয়ে প্রথম জয়ের স্বাদ মডার্ন-এর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। মডার্ন প্লে সেন্টার পেয়েছে প্রথম জয়ের স্বাদ। প্রথম ম্যাচে ক্রিকেট অনুরাগীর কাছে হেরে পয়েন্ট খোয়ালেও আজ, শনিবার দশমীঘাটকে ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। টিসিএ আয়োজিত অনূর্ধ্ব ১৫ সদর ক্রিকেটে মডার্ন প্লে সেন্টার আজ, শনিবার দুর্দান্ত জয় পেয়েছে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস দিতে দশমীঘাট প্লে সেন্টার প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে মডার্ন প্লে সেন্টার নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সূর্য দাসের ৭২ রান এবং ঈশান আচার্যের ২৯ রান উল্লেখযোগ্য। এছাড়া শ্রীপর্ণ রানার ২৬ রানের পাশাপাশি অতিরিক্ত খাতে প্রাপ্ত ২৭ রানও উল্লেখ করার মতো। দশমীঘাটের বোলার সুরজিৎ পাল, ক্রীশ ভৌমিক, রাহুল মিয়া ও দেবজিৎ দাস প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে দশমীঘাট প্লে সেন্টার ২৯ ওভার ১ বল খেলে ৯৬ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে সেরা ব্যাট বলতে দেবজিত দাসের ৩৭ রান এবং শুভ দাসের ২৫ রান উল্লেখ করার মতো। মডার্ন প্লে সেন্টারের সূর্য দাস ১৩ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের স্বীকৃতিও পেয়েছে। এছাড়া রাজ পাল তিনটি উইকেট পেয়েছে ১৪ রানের বিনিময়ে। সৌম্যজিৎ চক্রবর্তী পেয়েছে দুটি উইকেট।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top