News Flash

  • Home
  • খেলা
  • সোনামুরায় ছোটদের ক্রিকেট জয় অব্যাহত বীরবিক্রম ক্লাবের
Image

সোনামুরায় ছোটদের ক্রিকেট জয় অব্যাহত বীরবিক্রম ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।।জয়ের ধারা অব্যাহত রাখলো বীরবিক্রম ক্লাব। দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার সিদ্ধার্থ মজুমদার না খেলা সত্বেও অনায়াসেই শতদল সঙ্ঘকে পরাজিত করে বীরবিক্রম ক্লাব। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্দ্ব-‌১৩ ক্রিকেটে। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে শনিবার বীরবিক্রম ক্লাব ৪ উইকেটে পরাজিত করে শতদল সঙ্ঘকে। অসুস্থ থাকায় এদিন মাঠে নামতে পারেনি বীরবিক্রম ক্লাবের ‘‌তুরুপের তাস’‌ সিদ্ধার্থ মজুমদার। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শতদল সঙ্ঘ ২৯.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে। দলের পক্ষে অনিরুদ্র দাস ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে৩২,দীপায়ন দাস ৫৪ বল খেলে ২১ এবং দিবাকর দাস ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। বীরবিক্রম ক্লাবের পক্ষে অনিরুদ্ধ দেবনাথ(‌ ৪/১৬‌), শুভপ্রতিক দাস (‌২/‌২০) এবং সুমন দাস (‌২/‌২৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে বীরবিক্রম ক্লাব ২৮.‌৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার অর্পন উদ্দিন ৭৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫০ (‌অপ:‌) এবং অনিরুদ্ধ দেব ৩৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। শতদল সঙ্ঘের পক্ষে রক্তিম দাস (‌২/‌২৬) সফল বোলার।‌‌ ‌‌‌‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top