News Flash

  • Home
  • খেলা
  • আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ ঘিরে ক্লাবগুলিতেও দারুন উৎসাহ
Image

আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ ঘিরে ক্লাবগুলিতেও দারুন উৎসাহ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। ফুটবল ক্লাবগুলোর মধ্যে দারুন উৎসাহ। আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ বলে কথা। আজীবন সদস্যরাও দীর্ঘ কয়েক বছর পর একটি প্রদর্শনী আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখবেন বলে এই উদ্যোগের প্রশংসা করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পূর্ব ঘোষণা অনুযায়ী অনুমোদিত ক্লাব ও সংগঠনের কর্মকর্তাদের পাশাপাশি আজীবন সদস্যদেরও বৈঠকে ডেকেছেন। আজ, শনিবার বিকেলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনেক ক্লাব কর্মকর্তা এবং আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কুমিল্লা জেলা ফুটবল একাদশ বনাম ত্রিপুরা ফুটবল একাদশের মধ্যে আগামী ২৯ জানুয়ারি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ফুটবল টিম ২৮ জানুয়ারি সোনামুড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করবে। ২৯ জানুয়ারি রবিবার বেলা দুইটায় প্রদর্শনী প্রীতি ম্যাচে অংশ নেবে। আন্তর্জাতিক এই ম্যাচ দেখার জন্য ফুটবলারদের ক্ষেত্রে প্রবেশ মূল্য অর্থাৎ টিকিটে ৩০ টাকা ছাড় দিয়ে কুড়ি টাকা ধার্য করা হয়েছে। সাধারণ দর্শকদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা-ই রাখা হয়েছে। প্রতিটি ক্লাব একশ’ বা ততোধিক টিকিট সংগ্রহ করতে পারবে। উল্লেখ্য, ত্রিপুরা ফুটবল একাদশ গড়ার লক্ষ্যে ইতিমধ্যে ৩৫ জন ফুটবলারকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। আজ দুজন কোচ হিসেবে সুজিত ঘোষ ও ওভেনজিৎ সিনহা এবং ম্যানেজার হিসেবে অঞ্চল সেনগুপ্তের নাম ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক বাছাইকৃত ৩৫ জন ফুটবলার থেকে ২২ সদস্য বিশিষ্ট রাজ্য দল গঠন করা হবে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top