News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ বিজেপি-র
Image

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ বিজেপি-র

দুর্গাপুর, ২১ জানুয়ারি (হি. স.) : রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি নেতারা। পাশাপাশি, শনিবার দুর্গাপুরের বৈঠকে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। একইসঙ্গে শীঘ্রই দুর্নীতির প্রতিবাদে রাজ্যজুড়ে গণআন্দোলনেও নামবে পদ্ম শিবির। পঞ্চায়েতে ৭০ শতাংশের বেশি আসন পাবে বিজেপি, দাবি করেছেন মিঠুন চক্রবর্তী।

সূত্রের খবর, নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে দল সব রকম থাকবে বলে বৈঠকেও সিদ্ধান্তও হয়েছে। এদিকে হাতে আর মাত্র কিছুদিন। তারপরেই বেজে যাবে পঞ্চায়েত ভোটের দামামা। রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোয় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা কতটা থাকবে তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। এবার আদালতের তত্ত্বাবধানেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচনের দাবি জানাবে বিজেপি। এদিনের বৈঠকে এ বিষয়েও আলোচনা চলে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে শনিবার ভাঙড়ে আইএসএফের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা গিয়েছে তৃণমূলকে। আক্রান্ত হয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top