নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ শনিবার সাত সকালে লিচু বাগান স্থিত জঙ্গল থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ৷ এদিকে মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ভীড় জমান পথচলতি মানুষ৷ মৃত ব্যক্তির নাম শ্রীনিবাস শীল৷ রাস্তার পাশে জঙ্গলে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় এন সি সি থানায়৷ ঘটনাস্থলে আসে এন সি সি থানার এস ডি পি ও- সহ পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়৷ এক ব্যক্তি জানান শ্রীনিবাস শীল পুর নিগমে কর্মী ছিল৷ বিগত চার বছর যাবত এক সঙ্গে কাজ করতেন তারা৷ কিছু আগে তাদের দায়িত্ব পৃথক ভাবে ভাগ করে দেওয়া হয়৷ পরিবারের সদস্যদের নিয়ে ভোলাগীরি এলাকায় জীবন দেবের বাড়িতে ভাড়া থাকতেন মৃত ব্যক্তি৷ তবে কি কারনে আত্মহত্যা করেছে তা স্পষ্ট নয়৷ এন সি সি থানার এস ডি পি ও জানান পরিবারের সদস্যদের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তদন্ত চলছে৷ কি কারনে আত্মহত্যা তা জানা যায়নি৷ এদিকে মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ভীড় জমান পথচলতি মানুষ৷ কান্নায় ভেঙ্গে পড়ে মৃতের স্ত্রী সহ পরিবারের সদস্যরা৷

লিচুবাগানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















