News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লিচুবাগানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

লিচুবাগানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷   শনিবার সাত সকালে লিচু বাগান স্থিত জঙ্গল থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ৷ এদিকে মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ভীড় জমান পথচলতি মানুষ৷ মৃত ব্যক্তির নাম শ্রীনিবাস শীল৷ রাস্তার পাশে জঙ্গলে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় এন সি সি থানায়৷ ঘটনাস্থলে আসে এন সি সি থানার এস ডি পি ও- সহ পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়৷ এক ব্যক্তি জানান শ্রীনিবাস শীল পুর নিগমে কর্মী ছিল৷ বিগত চার বছর যাবত এক সঙ্গে কাজ করতেন তারা৷ কিছু আগে তাদের দায়িত্ব পৃথক ভাবে ভাগ করে দেওয়া হয়৷ পরিবারের সদস্যদের নিয়ে ভোলাগীরি এলাকায় জীবন দেবের বাড়িতে ভাড়া থাকতেন মৃত ব্যক্তি৷ তবে কি কারনে আত্মহত্যা করেছে তা স্পষ্ট নয়৷ এন সি সি থানার এস ডি পি ও জানান পরিবারের সদস্যদের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তদন্ত চলছে৷ কি কারনে আত্মহত্যা তা জানা যায়নি৷ এদিকে মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ভীড় জমান পথচলতি মানুষ৷ কান্নায় ভেঙ্গে পড়ে মৃতের স্ত্রী সহ পরিবারের সদস্যরা৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top