News Flash

  • Home
  • দেশ
  • হাত সে হাত জোড়ো অভিযানের লোগোর সূচনা করল কংগ্রেস, কেন্দ্রের বিরুদ্ধে আনল চার্জশিট
Image

হাত সে হাত জোড়ো অভিযানের লোগোর সূচনা করল কংগ্রেস, কেন্দ্রের বিরুদ্ধে আনল চার্জশিট

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): “হাত সে হাত জোড়ো” অভিযানের লোগোর সূচনা করল কংগ্রেস। শনিবার “হাত সে হাত জোড়ো” অভিযানের লোগোর সূচনা করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চার্জশিটও এনেছে কংগ্রেস। এদিন লোগোর সূচনা করার পর এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেছেন, “আগামী ২৬ জানুয়ারি ‘হাত সে হাত জোড়ো অভিযান’-এর সূচনা হবে, সাধারণ মানুষের কাছে ভারত জোড়ো যাত্রার বার্তা পৌঁছে দেওয়ার জন্য ঘরে ঘরে চলবে এই অভিযান। আমরা মোদী সরকারের বিরুদ্ধে একটি চার্জশিট প্রকাশ করেছি।”

কে সি বেণুগোপাল এদিন আরও বলেছেন, ১৩০ দিনের এই ঐতিহাসিক কর্মসূচির (ভারত জোড় যাত্রা) পর দেশের মানুষের কাছ থেকে যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছে কংগ্রেস। পদযাত্রার সময় লক্ষাধিক মানুষ কথা বলেছেন রাহুল গান্ধীর সঙ্গে। মোদী সরকারের অপশাসনের কারণে দেশবাসী যে ব্যথার মধ্যে রয়েছে তা আমরা বুঝতে পেরেছি।”

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top