News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃষ্টির মধ্যে কাঠুয়া থেকে ভারত জোড় যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী
Image

বৃষ্টির মধ্যে কাঠুয়া থেকে ভারত জোড় যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী

কাঠুয়া, ২০ জানুয়ারি (হি. স.) : শুক্রবার জম্মু ও কাশ্মীরে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় দিন। বৃষ্টির মধ্যেও কাঠুয়ার হাটলি মোড় থেকে শুরু হয়েছে ভারত জোড় যাত্রা। প্রচণ্ড ঠান্ডার মধ্যে রাহুল গান্ধীর যাত্রা সকাল ৮টায় হাটলি মোড় থেকে শুরু হয়, চলবে অরোদিয়া পর্যন্ত। এদিকে, রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করবে ১৬টি প্রতিনিধি দল।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরে পৌঁছেছে। পঞ্জাবকে জম্মু ও কাশ্মীরের সঙ্গে সংযোগকারী রাভি সেতু পেরিয়ে যাত্রাটি রাজ্যের মাটিতে পৌঁছায়। এই উপলক্ষে এনসি নেতা ফারুক আবদুল্লাহ, শিবসেনা নেতা সঞ্জয় রাউত, জম্মু ও কাশ্মীর কংগ্রেসের ইনচার্জ রজনী পাটিল, রাজ্য কংগ্রেস সভাপতি ভিকার রসুল ওয়ানি সহ অনেক সিনিয়র নেতা এই সফরকে স্বাগত জানিয়েছেন।
জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় পৌঁছে ভারত জোড়ো যাত্রায় জনগণের উদ্দেশে রাহুল গান্ধী বলেন, ঘৃণা, হিংসা, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি ভারতের সামনে সবচেয়ে বড় সমস্যা। এদেশের কর্মসংস্থানকারী ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সরকার ধ্বংস করেছে। তিনি অভিযোগ করেন, ভারতের দরিদ্র মানুষ ও তরুণদের অধিকারে আঘাত করা হচ্ছে। কৃষকদের ওপর হামলা হচ্ছে। তিনি বলেন, জম্মু-কাশ্মীরের মানুষ অনেক দুঃখ দেখেছে, আমি এখানে ভালোবাসা ছড়িয়ে দিতে এসেছি।

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top