News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ : তরুণ সংঘকে হারিয়ে জয় দিয়ে সুচনা মৌচাকেরও
Image

অনূর্ধ্ব-১৫ : তরুণ সংঘকে হারিয়ে জয় দিয়ে সুচনা মৌচাকেরও

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। মৌচাকেরও প্রথম জয়। হারিয়েছে তরুণ সংঘকে। তাও আট উইকেটের ব্যবধানে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে মৌচাক কোচিং সেন্টার ৮ উইকেটের ব্যবধানে তরুণ সংঘকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। ‌ খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। সকাল নয়টায় ম্যাচ ‍শুরুতে টস জিতে মৌচাক প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সুযোগ পেয়ে তরুণ সংঘ ৩২ ওভার ৫ বল খেলে ৯০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে শুভঙ্কর দেবনাথ সর্বাধিক ২১ রান পায়। এছাড়া সৌর নীল গুহ’র ২০ রানও উল্লেখ করার মতো। মৌচাকের রোহিত বর্মন দশ রানে ৪টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, রূপক দে ১৫ রানে তিনটি এবং সৌম্যদীপ ঘোষ ৬ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে মৌচাক ব্যাট করতে নেমে ২৩ ওভার খেলে দুই উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সায়ন রায় সর্বাধিক ৩৬ রান পায়। স্নেহাংশু রায় ১৯ রান পেলেও অধিনায়ক রূপক দে ১৮ রানে অপরাজিত থেকে সঙ্গে রোহিত বর্মনকে নিয়ে দলকে জয় এনে দেয়।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top