ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। মৌচাকেরও প্রথম জয়। হারিয়েছে তরুণ সংঘকে। তাও আট উইকেটের ব্যবধানে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে মৌচাক কোচিং সেন্টার ৮ উইকেটের ব্যবধানে তরুণ সংঘকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। সকাল নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে মৌচাক প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সুযোগ পেয়ে তরুণ সংঘ ৩২ ওভার ৫ বল খেলে ৯০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে শুভঙ্কর দেবনাথ সর্বাধিক ২১ রান পায়। এছাড়া সৌর নীল গুহ’র ২০ রানও উল্লেখ করার মতো। মৌচাকের রোহিত বর্মন দশ রানে ৪টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, রূপক দে ১৫ রানে তিনটি এবং সৌম্যদীপ ঘোষ ৬ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে মৌচাক ব্যাট করতে নেমে ২৩ ওভার খেলে দুই উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সায়ন রায় সর্বাধিক ৩৬ রান পায়। স্নেহাংশু রায় ১৯ রান পেলেও অধিনায়ক রূপক দে ১৮ রানে অপরাজিত থেকে সঙ্গে রোহিত বর্মনকে নিয়ে দলকে জয় এনে দেয়।

অনূর্ধ্ব-১৫ : তরুণ সংঘকে হারিয়ে জয় দিয়ে সুচনা মৌচাকেরও
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…


















