News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় কমিশনের নির্দেশিকা মেনে ১০ জন ওসি বদলি
Image

ত্রিপুরায় কমিশনের নির্দেশিকা মেনে ১০ জন ওসি বদলি

আগরতলা ১৮ জানুয়ারী (হি. স.) : ত্রিপুরায় ১০ জন ওসি-কে আজ বদলি করা হয়েছে। মূলত, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের নির্দেশিকা মোতাবেক নিজ জেলায় কর্মরত থাকা যাবে না। তাই, আজ ত্রিপুরা পুলিশের ১০ জন ওসি-কে বদলি করা হয়েছে।

বুধবার ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ১০ জন ওসি-র বদলির এক নির্দেশিকা জারি করেছেন। ওই নির্দেশিকা অনুসারে পশ্চিম আগরতলা থানার ওসি জয়ন্ত কুমার দে সাব্রুম থানায়, সাব্রুম থানার ওসি সমরেশ দাস পশ্চিম আগরতলা থানায়, পূর্ব আগরতলা থানার ওসি রাণা চাটার্জীকে জিআরপি-তে, জিআরপি-র সঞ্জিত সেন পূর্ব আগরতলা থানায়, এডিনগর থানার ওসি সঞ্জীব লস্কর-কে কৈলাসহর থানায়, কৈলাসহর থানার ওসি বিজয় দাস-কে এডিনগর থানায়, এনসিসি থানার ওসি সুবীর মালাকার-কে কদমতলা থানায়, কদমতলা থানার ওসি সুশান্ত দেব-কে এনসিসি থানায়, লেফুঙ্গা থানার ওসি সিদ্ধার্থ সরকার-কে গন্ডাছড়া থানায় এবং গন্ডাছড়া থানার ওসি পার্থ নাথ ভৌমিক-কে লেফুঙ্গা থানায় বদলি করা হয়েছে। তাঁদেরকে অতি শীঘ্র নিজ নিজ থানায় যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top