News Flash

  • Home
  • দেশ
  • ক্যানিংয়ে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ৮
Image

ক্যানিংয়ে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ৮

ক্যানিং, ১৭ জানুয়ারি (হি. স.) : অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ৮জন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং বারুইপুর রোডের বাহিরসোনা মোড়ে। আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে কলকাতার ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সন্ধ্যায় ক্যানিং থেকে একটি অটোতে উঠেছিলেন সাত যাত্রী। অটোটি দ্রুত গতিতে বারুইপুরের দিকে যাচ্ছিল, বাহিরসোনা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা মারলে গুরুতর জখম হন অটো চালক সহ সকল যাত্রীরা। স্থানীয়রাই তাঁদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। ঘটনার তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top